• Patandandi Taheria Saberia Sunnia Dakhil Madrasah - Slide
  • Patandandi Taheria Saberia Sunnia Dakhil Madrasah - Slide

অভিভাবকের জ্ঞাতব্য বিষয়


অভিভাবকের সচেতনতা শিক্ষার্থীদের পড়ালেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে অভিভাবকের সুপরামর্শ একান্ত কাম্য। শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে অভিভাবক ইতিবাচক ভূমিকা রাখবেন। ক্লাসের পড়া যথাযথ ভাবে প্রস্তুত করা, নির্ধারিত সময়ে ক্লাসে/ছাত্রাবাসে আসা এবং থাকাসহ যাবতীয় বিষয়ে অভিভাবকবৃন্দ সচেতন থাকবেন। শিক্ষার্থীদের পোষাক-পরিচ্ছদ ও পরিস্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন। শিক্ষার্থীদের সুষ্ঠু পড়ালেখা ও মানোন্নয়নের নিমিত্তে পনেরো দিনে অন্তত একবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে টেলিফোনে অথবা সরাসরি আলাপ করবেন। নির্ধারিত সময়ে অভিভাবক সমাবেশে উপস্থিত থাকবেন।